শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ কোন ধরনের স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ রাজনৈতিক স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে।রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলা হয়। ভোটদান, নির্বাচিত হওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, মতামত প্রকাশ, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে উল্লেখ রয়েছে 'R [গণিত] দেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তারা ভোটদানের অধিকার হতেও বঞ্চিত ছিলেন। অর্থাৎ 'R [গণিত] দেশের জনগণ রাজনৈতিক স্বাধীনতা ভোগের ক্ষেত্রে পুরাপুরিভাবে বঞ্চিত।সুতরাং বলা যায়, ঘটনা-১ এ রাজনৈতিক স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

ঘটনা-১ এ কোন ধরনের স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: 'RR^{\prime} দেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তারা ভোটদানের অধিকার হতেও বঞ্চিত ছিলেন।ঘটনা-২: জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়।

Sylhet · 2025

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারপ্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের চোখে সবাই সমান। আইনের শাসন দ্বারা শাসক ও শাসিতের সুসম্পর্ক সৃষ্টি হয়। সরকার স্থায়িত্ব লাভ করে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। এর অভাবে অবিশ্বাস, আন্দোলন ও বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে আর বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি সমাজের শক্ত ভীতকে দুর্বল করে দেয়। সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বলের ভেদাভেদ প্রকট আকার ধারণ করে। তাই আইনের শাসন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ রাজনৈতিক স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে।রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলা হয়। ভোটদান, নির্বাচিত হওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, মতামত প্রকাশ, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে উল্লেখ রয়েছে 'RR^{\prime} দেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তারা ভোটদানের অধিকার হতেও বঞ্চিত ছিলেন। অর্থাৎ 'RR^{\prime} দেশের জনগণ রাজনৈতিক স্বাধীনতা ভোগের ক্ষেত্রে পুরাপুরিভাবে বঞ্চিত।সুতরাং বলা যায়, ঘটনা-১ এ রাজনৈতিক স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে।

উত্তর

ঘটনা-২ এ উল্লিখিত বিষয়টি অর্থাৎ 'আইনসভা' আইনের একমাত্র উৎস নয়। 'আইনসভা' ছাড়াও আইনের আরও উৎস রয়েছে।উদ্দীপকে ঘটনা-২ এ উল্লেখ রয়েছে, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়, যা আইনসভাকে নির্দেশ করছে।আইনসভা বা আইন বিভাগ আইনের অন্যতম প্রধান উৎস। আইনসভা ছাড়াও বিভিন্ন উৎস হতে আইন উৎপত্তি হতে পারে। যেমন- প্রথা আইনের প্রাচীনতম উৎস। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়। এছাড়া ধর্ম আইনের অন্যতম উৎস। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থের মাধ্যমে বহু আইনের উৎপত্তি হয়েছে। বেশিরভাগ পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনের উৎস ধর্ম। তাছাড়া আইনবিদদের গ্রন্থ আইনের একটি উৎস। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন, যা পরবর্তীকালে আইনে পরিণত হয়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। এভাবে আইনের সৃষ্টি হয়। এছাড়া বিচারকের ন্যায়বোধ ও বিবেক দ্বারা আইনের উৎপত্তি হতে পারে।'অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইন বিভাগ বা আইনসভা আইনের অন্যতম উৎস তবে একমাত্র উৎস নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ঘটনা-১ এ কোন ধরনের স্বাধীনতার অনুপস্থিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। | Prosthuti