উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় নানাবিধ করণীয় রয়েছে।স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। একজন নাগরিক তার স্বাধীনতা রক্ষায় প্রধানত আইনের সাহায্য গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। একজন নাগরিকের স্বাধীনতা খর্ব হলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আইন ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করতে সহায়তা প্রদান করবে। এছাড়া একজন নাগরিকের সচেতনতা তার স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। একজন সচেতন নাগরিক কী কী স্বাধীনতা উপভোগ করতে পারবে এবং তা খর্ব হলে কীভাবে আইনের সহায়তা গ্রহণ করবে, সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। তাই কেউ সহজেই তার স্বাধীনতা খর্ব করতে পারে না। নাগরিক সচেতনতা তাই স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। একজন ব্যক্তির একদিকে যেমন নিজের স্বাধীনতা রক্ষায় সচেতন হতে হবে তেমনিভাবে অন্যকে তার স্বাধীনতা ভোগের সুযোগ করে দিতে হবে। স্বাধীনতা ভোগের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা যাবে না। স্বাধীনতা রক্ষার জন্য একটি সুশৃঙ্খল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের শৃঙ্খলা কোনো সমাজের মানুষের স্বাধীনতা আনয়ন করে। একজন নাগরিককে অবশ্যই তার এবং অন্যের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে। সর্বোপরি, আইনের সহায়তা গ্রহণ করে স্বাধীনতা রক্ষা সুনিশ্চিত করতে হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় ত…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর