মিঠুর দাবি কি যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, মিঠুর দাবি যুক্তিযুক্ত।একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি নানাবিধ স্বাধীনতা উপভোগ করে থাকে। স্বাধীনতা অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। স্বাধীনতার বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে সামাজিক স্বাধীনতা একটি ধরন। নাগরিকের জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা তার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। ব্যক্তির সামাজিক স্বাধীনতা খর্ব হলে সে আইনের সহায়তা গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতাকে রক্ষা করতে এর অভিভাবকের ভূমিকা পালন করে থাকে।উদ্দীপকের রমিজ তার ছোট ভাই মিঠুকে বাবার সম্পত্তির অংশ সঠিকভাবে প্রদান করতে রাজি না হলে মিঠু গ্রাম্য আদালতে মাতব্বর করিম সাহেবের কাছে বিচার দেন। মিঠু যেহেতু তার সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে তাই সে আইনের আশ্রয় লাভের অধিকারী।অতএব বলা যায়, মিঠুর দাবি যুক্তিযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মিঠুর দাবি কি যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর