শেয়ারFacebookWhatsApp

“বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটিই হচ্ছে আইনের প্রধান উৎস”।– তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: "বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২-এ উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস।”- এ মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।আধুনিককালে, আইনের প্রধান উৎস আইনসভা। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। বর্তমানে সৃষ্ট আইনের সিংহভাগ উৎসই আইনসভা। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্য ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এক্ষেত্রে আইন সংশোধনে আইনসভাই অবদান রেখেছে। তেমনিভাবে আইনসভা নতুন আইনও প্রণয়ন করে থাকে।তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে, “বর্তমান বিশ্বে আইনসভাই হচ্ছে আইনের প্রধান"- এ মন্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

“বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটিই হচ্ছে আইনের প্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'ক' রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিক তাদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করে। কারো প্রতি কোনোরূপ বৈষম্য দেখানো হয় না।দৃশ্যকল্প-২: বাংলাদেশ জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্যে ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়।

Barisal · 2024

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্যকথায় আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান-এর অর্থ, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে।

উত্তর

'ক' রাষ্ট্রে সামাজিক সাম্যের প্রতিফলন ঘটেছে।সাম্য হলো এমন এক সামাজিক পরিবেশ যেখানে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে, যেখানে কারও জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা নেই এবং সকলে সেসব সুযোগ-সুবিধা ভোগ করে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগের সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে।উদ্দীপকের 'ক' এমন একটি রাষ্ট্র যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক তাদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করে। কারও প্রতি কোনোরূপ বৈষম্য দেখানো হয় না। অর্থাৎ 'ক' রাষ্ট্রে সামাজিক সাম্য সুপ্রতিষ্ঠিত রয়েছে।তাই বলা যায়, 'ক' রাষ্ট্রে সামাজিক সাম্যের প্রতিফলন ঘটেছে।

উত্তর

"বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২-এ উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস।”- এ মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।আধুনিককালে, আইনের প্রধান উৎস আইনসভা। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। বর্তমানে সৃষ্ট আইনের সিংহভাগ উৎসই আইনসভা। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্য ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এক্ষেত্রে আইন সংশোধনে আইনসভাই অবদান রেখেছে। তেমনিভাবে আইনসভা নতুন আইনও প্রণয়ন করে থাকে।তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে, “বর্তমান বিশ্বে আইনসভাই হচ্ছে আইনের প্রধান"- এ মন্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

“বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটিই হচ্ছে আইনের প্… | Prosthuti