শেয়ারFacebookWhatsApp

আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার যেসব দিক খর্ব হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হয়েছে।স্বাধীনতার অন্যতম প্রধান দুটি ধরন হলো- রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। পছন্দের প্রার্থীকে ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আবার, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপর্যুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে।উদ্দীপকের সীমা শিক্ষিত নারী হওয়া সত্ত্বেও স্বামীর বাধায় চাকরি করতে ব্যর্থ হন। আবার, তিনি তার নিজের নয় বরং স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এক্ষেত্রে সুস্পষ্টভাবেই তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।তাই বলা যায়, সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হচ্ছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার যেসব দিক খর্ব হয়েছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

সীমা একজন শিক্ষিত নারী। তিনি চাকরি করতে চাইলে তার স্বামী এতে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি নির্বাচনেও তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন না। বরং তার স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য হন। এভাবেই স্বাধীন দেশে বসবাস করেও সীমাকে পরাধীন হয়ে থাকতে হয়।

Dinajpur · 2024

উত্তর

সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে অধিকার বলে।

উত্তর

ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল ধর্মের কিছু অনুশাসন রয়েছে, যা ওই ধর্মের অনুসারীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীতে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি।

উত্তর

আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হয়েছে।স্বাধীনতার অন্যতম প্রধান দুটি ধরন হলো- রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। পছন্দের প্রার্থীকে ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আবার, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপর্যুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে।উদ্দীপকের সীমা শিক্ষিত নারী হওয়া সত্ত্বেও স্বামীর বাধায় চাকরি করতে ব্যর্থ হন। আবার, তিনি তার নিজের নয় বরং স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এক্ষেত্রে সুস্পষ্টভাবেই তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।তাই বলা যায়, সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হচ্ছে।

উত্তর

উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় নানাবিধ করণীয় রয়েছে।স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। একজন নাগরিক তার স্বাধীনতা রক্ষায় প্রধানত আইনের সাহায্য গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। একজন নাগরিকের স্বাধীনতা খর্ব হলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আইন ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করতে সহায়তা প্রদান করবে। এছাড়া একজন নাগরিকের সচেতনতা তার স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। একজন সচেতন নাগরিক কী কী স্বাধীনতা উপভোগ করতে পারবে এবং তা খর্ব হলে কীভাবে আইনের সহায়তা গ্রহণ করবে, সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। তাই কেউ সহজেই তার স্বাধীনতা খর্ব করতে পারে না। নাগরিক সচেতনতা তাই স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। একজন ব্যক্তির একদিকে যেমন নিজের স্বাধীনতা রক্ষায় সচেতন হতে হবে তেমনিভাবে অন্যকে তার স্বাধীনতা ভোগের সুযোগ করে দিতে হবে। স্বাধীনতা ভোগের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা যাবে না। স্বাধীনতা রক্ষার জন্য একটি সুশৃঙ্খল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের শৃঙ্খলা কোনো সমাজের মানুষের স্বাধীনতা আনয়ন করে। একজন নাগরিককে অবশ্যই তার এবং অন্যের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে। সর্বোপরি, আইনের সহায়তা গ্রহণ করে স্বাধীনতা রক্ষা সুনিশ্চিত করতে হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।