উদ্দীপকের আলোকে তামীমা কোন সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকে বঞ্চিত।জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য বলতে বোঝায় সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির কোনো বৈষম্য না থাকা। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। এ ধরনের সাম্য অনুসারে সমাজে সকল নাগরিক যোগ্যতা অনুসারে সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন।উদ্দীপকে তামীমা একজন বিত্তশালী কৃষকের মেয়ে। তারা এক ভাই ও এক বোন। তামীমার বাবা তার ভাইয়ের পড়ালেখার ব্যাপারে যতটা - সচেতন, তার ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। তার ভাইকে ডাক্তার হওয়ার ব্যাপারে তার বাবা পরামর্শ দিলেও তামীমার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। তিনি তামীমাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিলেন। উদ্দীপকের এ ঘটনায় সামাজিক সাম্যের অনুপস্থিতি লক্ষ করা যায়।তাই বলা যায়, উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকেই বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তামীমা কোন সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর