শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, মি. 'Y [গণিত] -এর বিভাগটি আইনের একমাত্র 'উৎস? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: আমি মি. 'Y [গণিত] -এর বিভাগটি তথা আইন বিভাগ বা আইনসভাকে আইনের একমাত্র উৎস হিসেবে মনে করি না। আইনসভা বা আইন বিভাগ আইনের অন্যতম প্রধান উৎস। জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। তবে আইনসভাই আইনের একমাত্র উৎস নয়। আইনসভা ছাড়াও বিভিন্ন উৎস হতে আইন উৎপত্তি হতে পারে। যেমন- প্রথা আইনের প্রাচীনতম উৎস। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়। এছাড়া ধর্ম আইনের অন্যতম উৎস। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থের মাধ্যমে বহু আইনের উৎপত্তি হয়েছে। বেশিরভাগ পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনের উৎস ধর্ম। আইনবিদদের গ্রন্থ আইনের একটি উৎস। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন যা পরবর্তীকালে আইনে পরিণত হয়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির। ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। এভাবে আইনের সৃষ্টি হয়। এছাড়া বিচারকের ন্যায়বোধ ও বিবেক দ্বারা আইনের উৎপত্তি হতে পারে। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি যে, আইন বিভাগ বা আইনসভা আইনের অন্যতম উৎস তবে একমাত্র উৎস নয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তুমি কি মনে কর, মি. 'Y -এর বিভাগটি আইনের একমাত্র 'উৎস? তোমার মতের …

উদ্দীপক

মি. 'XX^{\prime} দীর্ঘদিন যাবত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি এমন একটি মামলার সম্মুখীন হন, যা প্রচলিত আইনের ধারার মাধ্যমে রায় দেওয়া সম্ভব নয়। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সমস্যাটির সমাধান করেন। অপরদিকে, মি. 'YY^{\prime} সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের সদস্য। তিনি আইন প্রণয়নের ক্ষেত্রে সরাসরি ভোট প্রদান করে থাকেন।

Jessore · 2024

উত্তর

সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা।

উত্তর

সমাজে ন্যায়বিচার ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে আইনের শাসন গুরুত্বপূর্ণ। আইনের শাসন না থাকলে সমাজে অনাচার অরাজকতা সৃষ্টি হয়। তাছাড়া আইনের শাসনের অনুপস্থিতি কমলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। তাই সমাজে সকলের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

জনাব 'XX^{\prime}-এর কার্যক্রম আইনের বিচারকের রায় উৎসটিকে নির্দেশ করে।বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিচারকগণ প্রচলিত আইনকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য নতুনভাবে ব্যাখ্যা করেন এবং কখনো কখনো আইনের ত্রুটিবিচ্যুতিসমূহ তুলে ধরেন। আবার কখনো প্রচলিত আইন অনুযায়ী মামলা-মোকাদ্দমা নিষ্পত্তি করতে সামর্থ্য না হলে বিচারক তার নিজের বিবেক, প্রজ্ঞা ও অভিজ্ঞতা থেকে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের যথাযথ বিশ্লেষণ করেন। পরবর্তীতে বিচারক প্রণীত এসব আইন অন্যান্য বিচারক কর্তৃক অনুসৃত হয়।উদ্দীপকে দেখা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব 'XX^{\prime} এমন একটি মামলার সম্মুখীন হন, যা প্রচলিত আইনের ধারার মাধ্যমে রায় দেওয়া সম্ভব নয়। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সমস্যাটির সমাধান প্রদান করেন। এক্ষেত্রে আইনের 'বিচারকের রায়' উৎসটির প্রতিফলন ঘটেছে।তাই বলা যায়, জনাব 'XX^{\prime}-এর কার্যক্রম আইনের বিচারকের রায় উৎসকে নির্দেশ করে।

উত্তর

আমি মি. 'YY^{\prime}-এর বিভাগটি তথা আইন বিভাগ বা আইনসভাকে আইনের একমাত্র উৎস হিসেবে মনে করি না। আইনসভা বা আইন বিভাগ আইনের অন্যতম প্রধান উৎস। জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। তবে আইনসভাই আইনের একমাত্র উৎস নয়। আইনসভা ছাড়াও বিভিন্ন উৎস হতে আইন উৎপত্তি হতে পারে। যেমন- প্রথা আইনের প্রাচীনতম উৎস। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়। এছাড়া ধর্ম আইনের অন্যতম উৎস। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থের মাধ্যমে বহু আইনের উৎপত্তি হয়েছে। বেশিরভাগ পারিবারিক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনের উৎস ধর্ম। আইনবিদদের গ্রন্থ আইনের একটি উৎস। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন যা পরবর্তীকালে আইনে পরিণত হয়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির। ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। এভাবে আইনের সৃষ্টি হয়। এছাড়া বিচারকের ন্যায়বোধ ও বিবেক দ্বারা আইনের উৎপত্তি হতে পারে। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি যে, আইন বিভাগ বা আইনসভা আইনের অন্যতম উৎস তবে একমাত্র উৎস নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর, মি. 'Y -এর বিভাগটি আইনের একমাত্র 'উৎস? তোমার মতের … | Prosthuti