দৃশ্যকল্প-১ এ কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে।রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাই হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। এ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভোটদান করা, নির্বাচিত হওয়া, মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার, বিদেশে অবস্থানকারী নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করার স্বাধীনতাও রাজনৈতিক স্বাধীনতার আওতাভুক্ত।উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ব্যবসায়ী আমিরুল ইসলাম বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। এক্ষেত্রে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন। এছাড়াও তিনি প্রয়োজনে নিজ দলের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করেন, যা অন্যতম রাজনৈতিক স্বাধীনতার আওতাভুক্ত। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর