জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? মূল্যায়ন কর।
উত্তর: জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে মোটেও যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি।উদ্দীপকের জনাব ওসমান একজন বিত্তশালী কৃষক। তার দুই সন্তান। এক ছেলে এবং এক মেয়ে। তিনি তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে ডাক্তার বানাতে চাইলেও তিনি তার মেয়ের ব্যাপারে যথেষ্ট উদাসীন।এক্ষেত্রে অসাম্য প্রতিফলিত হয়েছে। পাঠ্যপুস্তকের আলোচনায় সাম্য - বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলেই সমান মর্যাদা লাভ করবে। অর্থাৎ সাম্য বলতে সে সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা শ্রেণির জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধার রন্দোবস্ত নেই। জাতি-- ধর্ম-বর্ণ নির্বিশেষে সেখানে সকলেই সমান সুযোগ-সুবিধা ভোগ করে নিজ নিজ দক্ষতা বিকাশ করতে সক্ষম হবে। সাম্যের প্রতিফলন যখন কোনো সমাজের মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয় তখন ওই সমাজের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কিন্তু উদ্দীপকে জনাব ওসমানের মতো মনমানসিকতার মানুষ দ্বারা কখনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ তিনি যে দৃষ্টিভঙ্গি লালন করেন তা সম্পূর্ণই নেতিবাচক। যার দরুন তার মেয়ে তামীমাকে তিনি সামাজিক সাম্য থেকে তো বঞ্চিত করছেনই পাশাপাশি অর্থনৈতিক সাম্য থেকেও তিনি বঞ্চিত করছেন। সুতরাং একথা সত্য যে, রাষ্ট্র বা সমাজে সাম্যের মানসিকতা বা সাম্য প্রতিষ্ঠাই হলো উন্নয়নের মূল চাবিকাঠি।অতএব আমি মনে করি, জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে পুরাপুরি যুক্তিহীন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে কতটুকু যুক্ত…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর