উদ্দীপকে জনাব আবিরের প্রতিষ্ঠানটি ইউনিয়ন পরিষদ। গ্রামীণ সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। গ্রামীণ সমস্যা চিহ্নিতকরণ এবং দূরীকরণ, গণসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ কিছু উল্লেখযোগ্য কাজ করে থাকে যা নিচে উল্লেখ করা হলো-১. পল্লি অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ।২. প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা।৩. পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।৪. কৃষি, মৎস্য, পশুসম্পদ ও অর্থনৈতিক উন্নয়নে কার্যক্রম গ্রহণ।৫. স্থানীয় বিভিন্ন কর ধার্যকরণ এবং এসব কর যথাযথ আদায়।৬. পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।৭. . মহামারি নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রতিরোধ এবং প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।৮. খেলাধুলা, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।৯. পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।১০. জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।এছাড়াও ইউনিয়ন পরিষদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা, বৃক্ষরোপণ ও অন্যান্য সামাজিক ঐচ্ছিক কার্যাবলি ও দায়িত্ব পালন করে।