শেয়ারFacebookWhatsApp

উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?

উত্তর: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান ও একজন মহিলাসহ দুজন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ ও তিন জন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত। উপজেলা নির্বাহী অফিসার সচিবের দায়িত্ব পালন করেন। এ পরিষদের কার্যকাল হবে ৫ বছর।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উপজেলা পরিষদ কীভাবে গঠিত হয়?

উদ্দীপক

'AA^{\prime} প্রধান শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের নির্বাচিত মহানগর জনপ্রতিনিধি যার শপথবাক্য পড়ান দেশের সরকারপ্রধান। অন্যদিকে, 'BB^{\prime} সুখে-দুঃখে জনগণের পাশে থেকে নিজ অর্থের মাধ্যমে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে পরবর্তীতে গ্রামভিত্তিক স্থানীয় সরকারে বিপুল ভোটে জয়লাভ করেন।

Dhaka · 2024

উত্তর

নারীর ক্ষমতায়ন বলতে পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়।

উত্তর

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান ও একজন মহিলাসহ দুজন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ ও তিন জন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত। উপজেলা নির্বাহী অফিসার সচিবের দায়িত্ব পালন করেন। এ পরিষদের কার্যকাল হবে ৫ বছর।

উত্তর

'AA^{\prime} যে প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি তা হচ্ছে সিটি কর্পোরেশন।কেননা উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime} প্রধান শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের নির্বাচিত মহানগর জনপ্রতিনিধি যার শপথবাক্য পড়ান দেশের সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী, যা সিটি কর্পোরেশনের মেয়রকেই নির্দেশ করে।প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ নির্বাচত হন কাউন্সিলরদের ভোটে। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। সিটি কর্পোরেশনের মেয়াদ ৫ বছর। বাংলাদেশের প্রধান শহরগুলোকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশে মোট ১১টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর ও ময়মনসিংহ।

উত্তর

'BB^{\prime} নির্বাচিত প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ।'BB^{\prime} নির্বাচিত ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কার্যাবলি সম্পন্ন করতে হয়।'BB^{\prime} ইউনিয়ন পরিষদের যেসব কার্যাবলি সম্পাদন করে থাকেন তা হলো- পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন, কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, মহামারি নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, কর, ফি, টোল ইত্যাদি ধার্যকরণ ও আদায়, পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন, খেলাধুলা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ ইত্যাদি।অতএব বলা যায়, 'BB^{\prime} ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে উপরিউক্ত কাজগুলো পরিচালনা করেন এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করে থাকেন।
SSCপৌরনীতি ও নাগরিকতাDhaka 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।