উদ্দীপকের প্রথমাংশে নারীর কোন ধরনের ক্ষমতায়নের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভকরতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্ব নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমানের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন।উদ্দীপকের প্রথমাংশে বলা হয়েছে, বর্তমানে নারীরা রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন। তারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। নারীরা সরাসরি সাধারণ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। এখানে মূলত নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিকটি ফুটে উঠেছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অর্থ হলো রাষ্ট্রীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন। আন্তর্জাতিক শ্রম, সংস্থা (ILO) ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকার ঘোষণা করে এবং ১৯৭৯ সালে জাতিসংঘ নারী-পুরুষের মাঝে বৈষম্য বিলোপ সনদ গ্রহণ করে, যা বাংলাদেশসহ ১৩২টি দেশ সমর্থন করে। ১৯৯৭ সালের আইনে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসন সৃষ্টি নারীর অংশগ্রহণকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। বর্তমানে নারীরা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল স্তরে সফলভাবে দায়িত্ব পালন করছে। এতে নারীর মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি গণতান্ত্রিক শাসন আরও সুসংহত হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে নারীর কোন ধরনের ক্ষমতায়নের প্রতি ইঙ্গিত দেওয়া হ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর