উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি হলো- বর্তমান মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বক্তব্যটি তাৎপর্যপূর্ণ।বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, আইন, উদ্যোক্তা, এমনকি প্রযুক্তি ক্ষেত্রেও নারীদের দৃপ্ত পদচারণা এখন দৃশ্যমান। এক সময় যে সমাজে নারীকে ঘরের গণ্ডিতে আবদ্ধ করে রাখা হতো, আজ সেই নারী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এটি সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে। সরকারের নীতিগত সহায়তা, কোটাপ্রথা, নারী শিক্ষার বিস্তার এবং আত্মবিশ্বাসী মানসিকতা নারীদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে। নারীর এ অগ্রযাত্রা দেশের অর্থনীতি, পরিবারব্যবস্থা ও সামাজিক কাঠামোকে সুসংহত করছে। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও কর্মক্ষেত্রে বৈষম্য। এসব প্রতিরোধে পুরুষের সহযোগিতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। নারীর ক্ষমতায়নের এই গতি অব্যাহত থাকলে জাতি একটি প্রগতিশীল, ন্যায়ভিত্তিক ও সমতামূলক সমাজের দিকে অগ্রসর হবে।আলোচনার শেষে তাই বলা যায়, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর