মি. 'ক' কোন স্থানীয় সরকারব্যবস্থার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'ক' ইউনিয়ন পরিষদ নামক স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিনিধি।গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরে অবস্থিত। তিন স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট ধরা হয়। ১০-১৫টি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়।উদ্দীপকের শিবপুর এলাকার জনগণ মি. 'ক'-কে স্থানীয় সরকার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেন। মি. 'ক' ৯ জন সদস্যসহ সংরক্ষিত আসনে নির্বাচিত ৩ জন মহিলা সদস্যের সমন্বয়ে এলাকার উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন। এরূপ বর্ণনায় ইউনিয়ন পরিষদের চিত্র পাওয়া যায়। কেননা, প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে ১ জন করে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্যসহ মোট ১৩ জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেও 'দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায়। গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ এক অপরিহার্য প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ আইনে অর্পিত ৩৯টি দায়িত্ব বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মি. 'ক' কোন স্থানীয় সরকারব্যবস্থার প্রতিনিধি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর