উদ্দীপকে জনাব আশিক কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আশিক যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন তা হলো ইউনিয়ন পরিষদ।উদ্দীপকে উল্লেখ রয়েছে, জনাব আশিকের প্রতিষ্ঠানটি ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন মহিলা সদস্য নিয়ে গঠিত। অর্থাৎ ইউনিয়ন পরিষদ সর্বমোট ১৩ জন সদস্য নিয়ে গঠিত হয়। সুতরাং জনাব আশিকের প্রতিষ্ঠানটি ইউনিয়ন পরিষদকে নির্দেশ করছে।গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরে অবস্থিত। তিন স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট ধরা হয়। ১০-১৫টি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে ১ জন করে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। বাংলাদেশে মোট ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আর এভাবেই পল্লি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কর ও টোল আদায় ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনাব আশিকের প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আশিক কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর