উদ্দীপকে জনাব 'X [গণিত] যে প্রতিষ্ঠানের প্রধান তার গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'X [গণিত] ইউনিয়ন পরিষদের প্রধান।গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরে অবস্থিত। তিন স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট ধরা হয়। ১০-১৫টি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়।উদ্দীপকের জনাব 'X [গণিত] গ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনিসহ মোট ১৩ জন মিলে সেই এলাকার জনগণের সেবা দিয়ে থাকেন। আমাদের দেশে এ রকম ৪,৫৫৪ টি প্রতিষ্ঠান রয়েছে। এরূপ বর্ণনায় ইউনিয়ন পরিষদের চিত্র পাওয়া যায়। কেননা, প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে ১ জন করে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্যসহ মোট ১৩ জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেও দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায়। বাংলাদেশে মোট ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'X যে প্রতিষ্ঠানের প্রধান তার গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর