জনাব 'ক' কর্তৃক পরিচালিত সংস্থার গঠন ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' কর্তৃক পরিচালিত সংস্থাটি হলো জেলাপরিষদ।ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকে বিভিন্ন পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলাপরিষদ থাকলেও ১৯৯১ সালে জেলাপরিষদ আইন বিলুপ্ত করা হয়। পুনরায় ২০০০ সালের জেলা পরিষদ আইন পাশ করে জেলাপরিষদ গঠন করার উদ্যোগ নেওয়া হয়। পরিষদের মেয়াদ ৫ বছর।উদ্দীপকের জনাব 'ক' স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরোক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, যার সদস্য ২১। এরূপ তথ্য বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার জেলা পরিষদের পরিচয় প্রকাশ পেয়েছে। কেননা, ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন মহিলা সদস্যসহ মোট ২১ জন নিয়ে জেলাপরিষদ গঠিত হয়। কোনো জেলার সংসদ সদস্যগণ আইন অনুযায়ী উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করেন। আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা সদস্যদের স্বীয় পদে থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের (যদি থাকে) মেয়র ও কমিশনারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জেলা পরিষদের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব 'ক' কর্তৃক পরিচালিত সংস্থার গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর