শেয়ারFacebookWhatsApp

জনাব 'খ'-এর প্রতিষ্ঠানের কার্যাবলি বিশ্লেষণ কর।

উত্তর: জনাব 'খ' হলেন সিটি কর্পোরেশনের প্রতিনিধি। সিটি কর্পোরেশন শহর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কাজ করে থাকে।সিটি কর্পোরেশন শহরভিত্তিক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে।উদ্দীপকের জনাব 'খ' দেশের গুরুত্বপূর্ণ শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের প্রধান প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী এবং রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালিত ব্যক্তি দ্বারা শপথ নেন। এরূপ তথ্যগুলো সিটি কর্পোরেশনকে উপস্থাপন করে। সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ নগর পরিচালনা সংস্থা, যা শহরের নাগরিকদের সেবা প্রদান ও উন্নয়নমূলক কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এর প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও হাসপাতাল পরিচালনা, পানীয় জলের সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং সিটি কর বাজার তত্ত্বাবধান। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, সড়কবাতি স্থাপন ও সংস্কার এবং দুর্যোগকালীন সেবা প্রদান করে থাকে। নাগরিক জীবনমান উন্নয়নই এর মূল লক্ষ্য। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার কাঠামোর একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে নগর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আলোচনা শেষে তাই বলা যায়, সিটি কর্পোরেশন তার উপর্যুক্ত কার্যাবলি পরিচালনার মাধ্যমে নাগরিক সেবা প্রদান করে থাকে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

জনাব 'খ'-এর প্রতিষ্ঠানের কার্যাবলি বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব 'ক' স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরোক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, যার সদস্য ২১। অন্যদিকে, জনাব 'খ' দেশের গুরুত্বপূর্ণ শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের প্রধান, প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী এবং রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালিত ব্যক্তি দ্বারা শপথ নেন।

Dhaka · 2025

উত্তর

সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকে স্থানীয় সরকার বলে।

উত্তর

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত -প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা, অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

উত্তর

জনাব 'ক' কর্তৃক পরিচালিত সংস্থাটি হলো জেলাপরিষদ।ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকে বিভিন্ন পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলাপরিষদ থাকলেও ১৯৯১ সালে জেলাপরিষদ আইন বিলুপ্ত করা হয়। পুনরায় ২০০০ সালের জেলা পরিষদ আইন পাশ করে জেলাপরিষদ গঠন করার উদ্যোগ নেওয়া হয়। পরিষদের মেয়াদ ৫ বছর।উদ্দীপকের জনাব 'ক' স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরোক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, যার সদস্য ২১। এরূপ তথ্য বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার জেলা পরিষদের পরিচয় প্রকাশ পেয়েছে। কেননা, ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন মহিলা সদস্যসহ মোট ২১ জন নিয়ে জেলাপরিষদ গঠিত হয়। কোনো জেলার সংসদ সদস্যগণ আইন অনুযায়ী উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করেন। আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা সদস্যদের স্বীয় পদে থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের (যদি থাকে) মেয়র ও কমিশনারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জেলা পরিষদের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।

উত্তর

জনাব 'খ' হলেন সিটি কর্পোরেশনের প্রতিনিধি। সিটি কর্পোরেশন শহর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কাজ করে থাকে।সিটি কর্পোরেশন শহরভিত্তিক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে।উদ্দীপকের জনাব 'খ' দেশের গুরুত্বপূর্ণ শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের প্রধান প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী এবং রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালিত ব্যক্তি দ্বারা শপথ নেন। এরূপ তথ্যগুলো সিটি কর্পোরেশনকে উপস্থাপন করে। সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ নগর পরিচালনা সংস্থা, যা শহরের নাগরিকদের সেবা প্রদান ও উন্নয়নমূলক কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এর প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও হাসপাতাল পরিচালনা, পানীয় জলের সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং সিটি কর বাজার তত্ত্বাবধান। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, সড়কবাতি স্থাপন ও সংস্কার এবং দুর্যোগকালীন সেবা প্রদান করে থাকে। নাগরিক জীবনমান উন্নয়নই এর মূল লক্ষ্য। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার কাঠামোর একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে নগর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আলোচনা শেষে তাই বলা যায়, সিটি কর্পোরেশন তার উপর্যুক্ত কার্যাবলি পরিচালনার মাধ্যমে নাগরিক সেবা প্রদান করে থাকে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।