শেয়ারFacebookWhatsApp

সেতারা হক প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: সেতারা হকের প্রথম কাজটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করছে।বাংলাদেশের সংবিধানের ২৭ ধারায় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তবে নারীরা সেই প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত পুরুষের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। নারীদেরকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বর্তমানে তারা অনেক সুযোগ-সুবিধা পায়। যেমন- জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে সেতারা হক রাজনৈতিকভাবে সচেতন। তাই তিনি চান তার মতো অন্যান্য নারীরাও রাজনীতি ও অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করুক এবং প্রশাসনিকভাবে এগিয়ে যাক। এজন্য তিনি অন্যান্য নারীদের স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। নারীর ক্ষমতায়নের মধ্যে একটি হচ্ছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল কাজে অংশগ্রহণ।পরিশেষে বলা যায়, সংসদ সদস্য সেতারা হক তার প্রথম কাজটি দ্বারা মূলত নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টির উপরই গুরুত্ব প্রদান করে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

সেতারা হক প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যা…

উদ্দীপক

সেতারা হক জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে জয়ী হওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দেন। তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই, বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

Jessore · 2025

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

উত্তর

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা, অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

উত্তর

সেতারা হকের প্রথম কাজটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করছে।বাংলাদেশের সংবিধানের ২৭ ধারায় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তবে নারীরা সেই প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত পুরুষের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। নারীদেরকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বর্তমানে তারা অনেক সুযোগ-সুবিধা পায়। যেমন- জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে সেতারা হক রাজনৈতিকভাবে সচেতন। তাই তিনি চান তার মতো অন্যান্য নারীরাও রাজনীতি ও অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করুক এবং প্রশাসনিকভাবে এগিয়ে যাক। এজন্য তিনি অন্যান্য নারীদের স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। নারীর ক্ষমতায়নের মধ্যে একটি হচ্ছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল কাজে অংশগ্রহণ।পরিশেষে বলা যায়, সংসদ সদস্য সেতারা হক তার প্রথম কাজটি দ্বারা মূলত নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টির উপরই গুরুত্ব প্রদান করে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

উত্তর

"নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে”- এর পক্ষে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো-সেলাই শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা সেলাই সম্পর্কে যাবতীয় জ্ঞানলাভ করবে। এখন নারীরা যদি একটি সেলাই মেশিন ক্রয় করে পরিবারে ওই ধরনের যাবতীয় কাজ করে তাহলে পরিবারের অর্থ বেঁচে যাবে। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ইচ্ছা করলেই টেইলার্স-এর দোকান দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে। আবার, বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। যেমন- কুলা, ধামা, পাখির খাঁচা, বেতের চেয়ার ইত্যাদি। নারীরা এ সকল সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমেও নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে। তাছাড়া, হাঁস-মুরগির পালন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে মহিলারা হাঁস বা মুরগির খামার করতে পারে। সেখান থেকে ডিম ও হাঁস বা মুরগি বিক্রির মাধ্যমে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এছাড়াও বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মহিলারা খুব সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ নিতে পারে। অথবা প্রশিক্ষণকেন্দ্র চালু করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে।সুতরাং বলা যায় যে, নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই নারীদের স্বাবলম্বী করে তুলবে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।