"নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে"- পক্ষে যুক্তি দাও।
উত্তর: "নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে”- এর পক্ষে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো-সেলাই শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা সেলাই সম্পর্কে যাবতীয় জ্ঞানলাভ করবে। এখন নারীরা যদি একটি সেলাই মেশিন ক্রয় করে পরিবারে ওই ধরনের যাবতীয় কাজ করে তাহলে পরিবারের অর্থ বেঁচে যাবে। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ইচ্ছা করলেই টেইলার্স-এর দোকান দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে। আবার, বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। যেমন- কুলা, ধামা, পাখির খাঁচা, বেতের চেয়ার ইত্যাদি। নারীরা এ সকল সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমেও নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে। তাছাড়া, হাঁস-মুরগির পালন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে মহিলারা হাঁস বা মুরগির খামার করতে পারে। সেখান থেকে ডিম ও হাঁস বা মুরগি বিক্রির মাধ্যমে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এছাড়াও বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মহিলারা খুব সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ নিতে পারে। অথবা প্রশিক্ষণকেন্দ্র চালু করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে।সুতরাং বলা যায় যে, নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই নারীদের স্বাবলম্বী করে তুলবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর