শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কীভাবে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে।রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৯৭ সালে প্রণীত আইন। এ আইন অনুযায়ী বাংলাদেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদে ১৩,৪৫২টি নারী সদস্যপদ সৃষ্টি করে। এই আইনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৩টি করে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা, হয়, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। স্থানীয় সরকারের অন্যান্য স্তরেও নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়। উদ্দীপকে দেখা যায়, উক্ত আইন প্রণীত হওয়ার ফলে সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। ভোট শেষে দেখা যায় সাবিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হন। এর মাধ্যমে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের সাবিনা বেগমকে বিজয়ী করে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটানো হয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে কীভাবে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হিসেবে মনোনীত হন। ভোটের আগে তিনি তার মহল্লায় বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি দোয়া ও ভোট চান। অবশেষে সাবিনা বেগম বিপুল ভোটে জয়লাভ করেন।

Dinajpur · 2024

উত্তর

নারীর ক্ষমতায়ন হলো- পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।

উত্তর

স্থানীয় সরকার নাগরিক সেবার প্রাণকেন্দ্র। কেননা সকল শ্রেণির মানুষ তাদের নানা প্রয়োজনে স্থানীয় সরকার দপ্তরে যোগাযোগ করে। যেমন- শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িতকরণে এবং জন্মনিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজনে ইউনিয়ন পরিষদ অফিসে যেতে হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাগরিকদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা 'নাগরিক সনদ' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে।রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৯৭ সালে প্রণীত আইন। এ আইন অনুযায়ী বাংলাদেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদে ১৩,৪৫২টি নারী সদস্যপদ সৃষ্টি করে। এই আইনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৩টি করে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা, হয়, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। স্থানীয় সরকারের অন্যান্য স্তরেও নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়। উদ্দীপকে দেখা যায়, উক্ত আইন প্রণীত হওয়ার ফলে সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। ভোট শেষে দেখা যায় সাবিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হন। এর মাধ্যমে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের সাবিনা বেগমকে বিজয়ী করে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটানো হয়েছে।

উত্তর

সমাজের উন্নয়নে সাবিনা বেগমের মতো নারীদের ক্ষমতায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নারীর ক্ষমতায়ন বলে। নারীর ক্ষমতায়ন না হলে সমাজ উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের এ অর্ধেক অংশকে অধিকার বঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই সমাজে উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পারিবারিকভাবে নারীকে মূল্যায়ন করতে হবে, - সমাজে ও জাতীয় ক্ষেত্রে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। উদ্দীপকে দেখা যায়, সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এখানে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে দক্ষতায়। করা হয়েছে। এমনিভাবে বর্তমানে নারীরা উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সংসদেও প্রতিনিধিত্ব করছে। ফলে নারী সমাজ তাদের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং সমাজ উন্নয়নে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। আমাদের দেশে চাকরির ক্ষেত্রে নারীর জন্য ৩০% কোটা সংরক্ষণ করা হয়েছে। ফলে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছে। যদি এসব কিছু করা না হতো তাহলে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অবশ্যই মন্থর হতো, যা আমাদের কাম্য সময়ে - কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হতো না। সেজন্য সমাজ উন্নয়নে নারী সমাজের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এদেরকে যতবেশি ক্ষমতা প্রদান করা হবে সমাজ উন্নয়নের গতির ধারা ততটাই দুর্বার গতিতে অগ্রসর হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।