সমাজের উন্নয়নে সাবিনা বেগমের মতো প্রত্যেক নারীর ক্ষমতায়নের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সমাজের উন্নয়নে সাবিনা বেগমের মতো নারীদের ক্ষমতায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নারীর ক্ষমতায়ন বলে। নারীর ক্ষমতায়ন না হলে সমাজ উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের এ অর্ধেক অংশকে অধিকার বঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই সমাজে উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পারিবারিকভাবে নারীকে মূল্যায়ন করতে হবে, - সমাজে ও জাতীয় ক্ষেত্রে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। উদ্দীপকে দেখা যায়, সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এখানে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে দক্ষতায়। করা হয়েছে। এমনিভাবে বর্তমানে নারীরা উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সংসদেও প্রতিনিধিত্ব করছে। ফলে নারী সমাজ তাদের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং সমাজ উন্নয়নে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। আমাদের দেশে চাকরির ক্ষেত্রে নারীর জন্য ৩০% কোটা সংরক্ষণ করা হয়েছে। ফলে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছে। যদি এসব কিছু করা না হতো তাহলে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অবশ্যই মন্থর হতো, যা আমাদের কাম্য সময়ে - কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হতো না। সেজন্য সমাজ উন্নয়নে নারী সমাজের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এদেরকে যতবেশি ক্ষমতা প্রদান করা হবে সমাজ উন্নয়নের গতির ধারা ততটাই দুর্বার গতিতে অগ্রসর হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
সমাজের উন্নয়নে সাবিনা বেগমের মতো প্রত্যেক নারীর ক্ষমতায়নের গুরুত্ব …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর