শেয়ারFacebookWhatsApp

'ক' ও 'গ'-এর কাজের পরিধি ও স্থানের মধ্যে কী পার্থক্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং 'গ' অর্থাৎ পৌরসভার মধ্যে কাজের পরিধি এবং স্থানের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে।স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকারের নিচের দিকের সবচেয়ে কার্যকর ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত এবং এর সদস্য সংখ্যা নির্ধারিত। অন্যদিকে, পৌরসভা দেশের শহর অঞ্চলগুলোতে গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ৩৩০টি পৌরসভা রয়েছে। স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা কমপক্ষে ৯টি হতে হবে তবে অধিক আয়তন ও জনসংখ্যার কারণে ওয়ার্ড সংখ্যা বেশিও হতে পারে।ইউনিয়ন পরিষদের কার্যাবলির মধ্যে গ্রামাঞ্চলের উন্নয়নই মুখ্য। গ্রামাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহায়তাও ইউনিয়ন পরিষদের কার্যাবলির অংশ। অন্যদিকে, পৌর এলাকার শিক্ষা বিস্তারে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ শহর এলাকার জনগণের নিরাপত্তার দায়িত্ব পৌরসভার হাতে ন্যস্ত। আর এভাবেই সুপরিকল্পিত সুন্দর শহর গড়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা মহাপরিকল্পনা গ্রহণ করে থাকে।সুতরাং, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার কাজের পরিধি এবং স্থানের মধ্যে উপরিল্লিখিত পার্থক্য রয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

'ক' ও 'গ'-এর কাজের পরিধি ও স্থানের মধ্যে কী পার্থক্য রয়েছে? তোমার উ…

Barisal · 2024

উত্তর

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ক্ষুদ্রতর পরিসরে পরিচালিত সরকারব্যবস্থাকে বোঝায়।

উত্তর

নারীর ক্ষমতায়ন (Women's Empowerment) হলো এমন একটি সামগ্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা তাদের নিজেদের জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এটি কেবল নারীদের কিছু সুযোগ-সুবিধা দেওয়া নয়, বরং তাদের নিজস্ব সত্তা, যোগ্যতা এবং ইচ্ছাশক্তির পূর্ণ বিকাশ ঘটার পরিবেশ তৈরি করা। সহজ কথায়, একজন নারী যখন তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করেন, তখনই তাকে নারীর ক্ষমতায়ন বলা হয়।

উত্তর

উদ্দীপকে 'খ' দ্বারা স্থানীয় সরকারব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পরিষদকে বোঝানো হয়েছে।উদ্দীপকে আমরা দেখতে পাই, 'খ' তে স্থানীয় সরকারের এমন ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে যার সদস্য সংখ্যা অনির্ধারিত এবং প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করে এবং মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করে।পাঠ্যবইয়ের আলোকে জেনেছি, বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা পরিষদ। একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ স্তর একটি উপজেলার সার্বিক উন্নয়নে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। উপজেলা পরিষদের কার্যাবলির মধ্যে রয়েছে বিভিন্ন মেয়াদে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, জনস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বাস্তবায়ন, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তদারকি ও সহায়তা প্রদান করা, কুটির ও ক্ষুদ্র শিল্প বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করা ইত্যাদি। এছাড়াও উপজেলা পরিষদ এলাকার উন্নয়নে নানাবিধ ঐচ্ছিক কর্মসূচি গ্রহণ করে।উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, উদ্দীপকে 'খ' দ্বারা স্থানীয় সরকারব্যবস্থার উপজেলা পরিষদকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং 'গ' অর্থাৎ পৌরসভার মধ্যে কাজের পরিধি এবং স্থানের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে।স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকারের নিচের দিকের সবচেয়ে কার্যকর ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত এবং এর সদস্য সংখ্যা নির্ধারিত। অন্যদিকে, পৌরসভা দেশের শহর অঞ্চলগুলোতে গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ৩৩০টি পৌরসভা রয়েছে। স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা কমপক্ষে ৯টি হতে হবে তবে অধিক আয়তন ও জনসংখ্যার কারণে ওয়ার্ড সংখ্যা বেশিও হতে পারে।ইউনিয়ন পরিষদের কার্যাবলির মধ্যে গ্রামাঞ্চলের উন্নয়নই মুখ্য। গ্রামাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহায়তাও ইউনিয়ন পরিষদের কার্যাবলির অংশ। অন্যদিকে, পৌর এলাকার শিক্ষা বিস্তারে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ শহর এলাকার জনগণের নিরাপত্তার দায়িত্ব পৌরসভার হাতে ন্যস্ত। আর এভাবেই সুপরিকল্পিত সুন্দর শহর গড়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা মহাপরিকল্পনা গ্রহণ করে থাকে।সুতরাং, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার কাজের পরিধি এবং স্থানের মধ্যে উপরিল্লিখিত পার্থক্য রয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'ক' ও 'গ'-এর কাজের পরিধি ও স্থানের মধ্যে কী পার্থক্য রয়েছে? তোমার উ… | Prosthuti