জনাব তমিজউদ্দীন কোন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি।সিটি কর্পোরেশন শহরভিত্তিক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো- ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়রগণ প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব তমিজউদ্দীন একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানের প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন, যা সিটি কর্পোরেশনকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব তমিজউদ্দীন কোন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর