উদ্দীপকে বর্ণিত নাসির আহমেদের কাজগুলো উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যথেষ্ট-বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: না, উদ্দীপকে বর্ণিত নাসির আহমেদের কাজগুলো উক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি। উল্লিখিত সংস্থাটির গঠন কাঠামো ও কর্মপ্রকৃতি থেকে জানা যায় যে, উক্ত সংস্থাটি হলো ইউনিয়ন পরিষদ।ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে বিবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তন্মধ্যে, উদ্দীপকে জনাব নাসির আহমেদ বিভিন্ন গ্রামীণ পারিবারিক বিবাদ, কৃষি, মাছ চাষ, পশুপালন নানারকম অর্থনৈতিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন এবং গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। এছাড়াও স্থানীয় গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা সুবিস্তৃত। পাঁচসালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন, কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, মহামারি নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, কর, ফি, টোল ইত্যাদি ধার্যকরণ ও আদায়, পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন, খেলাধুলা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ ইত্যাদি।অর্থাৎ জনাব নাসির আহমেদ যদি উদ্দীপকে উল্লিখিত কাজগুলো ছাড়াও উপরিল্লিখিত কাজগুলো সম্পাদন করেন তাহলে আমি মনে করবো এই কাজগুলোই তার সংস্থার জন্য যথেষ্ট।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাসির আহমেদের কাজগুলো উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের জন…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর