'A [গণিত] যে প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি তার গঠন ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] যে প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি তা হচ্ছে সিটি কর্পোরেশন।কেননা উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] প্রধান শহরকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের নির্বাচিত মহানগর জনপ্রতিনিধি যার শপথবাক্য পড়ান দেশের সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী, যা সিটি কর্পোরেশনের মেয়রকেই নির্দেশ করে।প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ নির্বাচত হন কাউন্সিলরদের ভোটে। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। সিটি কর্পোরেশনের মেয়াদ ৫ বছর। বাংলাদেশের প্রধান শহরগুলোকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশে মোট ১১টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর ও ময়মনসিংহ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'A যে প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি তার গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর