“উক্ত প্রশাসনটি হচ্ছে গ্রামীণ পর্যায়ের সর্বোচ্চ প্রশাসন তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উত্থাপিত উপজেলা প্রশাসন হচ্ছে গ্রামীণ পর্যায়ে সর্বোচ্চ প্রশাসন-উক্ত বিষয়টির সাথে আমি একমত।বিভিন্ন ইউনিয়নের জনসমষ্টির নিকট উপজেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করে থাকেন। কোনো সমস্যায় পড়লে তারা তা সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের নিকট ছুটে আসেন। কেন্দ্র ও উন্নয়নমূলক কর্মের জন্য উপজেলাকেই বেছে নেয় তারা। এদিক থেকে বলা যায়, উপজেলা প্রশাসন হচ্ছে গ্রামীণ উন্নয়নের প্রাণকেন্দ্র। উপজেলায় অগ্রগতির ছোঁয়া লাগলে বাংলাদেশ হবে উন্নত। এছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন করে থাকে উপজেলা পরিষদ। কৃষি উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গ্রামীণ কৃষি ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে।সুতরাং একথা যুক্তিসংগত যে, গ্রামীণ জীবনের উন্নতিকল্পে উপজেলা পরিষদ হলো মাঠ পর্যায়ে বা গ্রামীণ পর্যায়ে সর্বোচ্চ প্রশাসন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
“উক্ত প্রশাসনটি হচ্ছে গ্রামীণ পর্যায়ের সর্বোচ্চ প্রশাসন তুমি কি একম…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর