'M [গণিত] দ্বারা কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'M [গণিত] দ্বারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে বোঝানো হয়েছে।সাংবিধানিকভাবে গঠিত দেশের নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা করা, নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুতকরণ ও হালনাগাদকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, সকল স্থানীয় সরকার পরিষদ নির্বাচন পরিচালনা ও আনুষ্ঠানিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়াও নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ। দল সম্পর্কিত নীতিমালাও নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নির্বাচন কমিশনের কাজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দান নিশ্চিতকরণও নির্বাচন কমিশনের দায়িত্ব।উদ্দীপকে 'M [গণিত] নামক প্রতিষ্ঠান, নির্বাচনি এলাকা নির্ধারণ করে এবং ভোটার তালিকা হালনাগাদ করে। এছাড়াও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটদান নিশ্চিতকরণে কাজ করে, যা সম্পূর্ণরূপে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কার্যক্রমকে নির্দেশ করে।তাই বলা যায়, 'M [গণিত] দ্বারা নির্বাচন কমিশন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'M দ্বারা কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর