আমিরুল কোন প্রকার নির্বাচনের মাধ্যমে ভোট দিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমিরুল প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়েছে।নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিকরা ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করেন। প্রতিনিধি বাছাইয়ের এ প্রক্রিয়াকে নির্বাচন বলা হয়। পদ্ধতি অনুযায়ী নির্বাচন দুই প্রকার যথা- প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করে। প্রত্যক্ষ নির্বাচনে জনগণের সাথে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, ফলে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়। তাছাড়া একটি মাত্র ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে নির্বাচন ব্যয় অপেক্ষাকৃত কম হয়।সুতরাং বলা যায়, আমিনুল যেহেতু ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিল তাই তার ভোট দেওয়া প্রত্যক্ষ নির্বাচনকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
আমিরুল কোন প্রকার নির্বাচনের মাধ্যমে ভোট দিল? ব্যাখ্যা কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর