গণতান্ত্রিক ব্যবস্থায় শহিদুলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব শহিদুল একজন আইনসভার সদস্য তথা সংসদ সদস্য। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্যদের গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে ছক 'খ' তে উল্লেখ রয়েছে, আমিরুলের ভোটে জয় পেয়ে শহিদুল সাবিনাকে নির্বাচিত করার জন্য ভোট দিলেন। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে, আমিরুল সাধারণ ভোটার হিসেবে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি অনুসারে শহিদুলকে নির্বাচিত করেছেন। আবার শহিদুল একজন সংসদ সদস্য হিসেবে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সাবিনাকে নির্বাচিত করার জন্য ভোট দিয়েছেন, যা একজন আইনসভার সদস্য তথা সংসদ সদস্যকে নির্দেশ করে।বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইন বিভাগ। সারা দেশের মোট ৩৫০ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আইনসভা গঠিত। আইনসভার সদস্যগণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সকল নীতি ও আইন সংসদ সদস্যদের ভোটে প্রণীত হয়। আইনসভার সদস্যগণ নিজ নিজ নির্বাচনি এলাকার সমস্যা সম্পর্কে সংসদকে অবহিত করে সমস্যার যথাযথ সমাধানের চেষ্টা করেন। এছাড়াও আইনসভার কয়েকজন সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করেন। আইনসভার সদস্যগণ নিজ নিজ কাজের জন্য সংসদের নিকট দায়বদ্ধ থাকার মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেন। এছাড়াও সংসদ সদস্যগণ সংসদে সংরক্ষিত মহিলা আসনে ভোট দিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচন করেন। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে সংসদ সদস্যগণ গণতান্ত্রিক সরকারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক ব্যবস্থায় জনাব শহিদুলের মতো সংসদ সদস্যদের ভূমিকা অপরিসীম।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
গণতান্ত্রিক ব্যবস্থায় শহিদুলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা মূল্যায়ন কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর