একতা সংঘ ও জনতা সংঘের নির্বাচন পদ্ধতির মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: একতা সংঘ ও জনতা সংঘের নির্বাচন পদ্ধতির মধ্যে জনতা সংঘের নির্বাচন অর্থাৎ গোপন ভোটদান পদ্ধতি আমার কাছে গ্রহণযোগ্য।কারণ প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে, ভোটদান পদ্ধতিতে নাগরিকতা 'স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালটপত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতিতে একজন দিনমজুরও তার মালিকের বিরুদ্ধে ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।অতএব, সার্বিক বিবেচনায় বলা যায়, গোপন ভোটদান পদ্ধতি সর্বজনস্বীকৃত ও সর্বাধিক গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। তাই আমি একতা সংঘ নির্বাচন পদ্ধতির অর্থাৎ প্রকাশ্য ভোটদান পদ্ধতির চেয়ে জনতা সংঘের নির্বাচন বা গোপন ভোটদান পদ্ধতিকে গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
একতা সংঘ ও জনতা সংঘের নির্বাচন পদ্ধতির মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর