উদ্দীপকে উল্লিখিত (?) প্রশ্ন চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? তার কার্যাবলির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের '?' প্রশ্নচিহ্নিত স্থানে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় রাজনৈতিক দলের অনেকগুলো কার্যাবলি আছে, যা উপরে উল্লিখিত ছকে বিদ্যমান রয়েছে।আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দল। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের বিকাশে রাজনৈতিক দলের অনেকগুলো কাজ রয়েছে। এর মধ্যে নেতৃত্ব তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনিই হলেন দলের নেতা। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি করে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের আরও একটি কাজ হলো সরকার গঠন করা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। সভা, সমাবেশ, মিটিং-মিছিল ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনমত গঠনের কাজটিও সুচারুভাবে রাজনৈতিক দল করে থাকে। রাজনৈতিক দলের আরও একটি কাজ হচ্ছে সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্ম, বর্ণ শ্রেণিপেশার মানুষের মধ্যে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা এবং আলাদা আলাদা স্বার্থকে একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিরোধী দল গঠনের মাধ্যমে যথাযথ নীতি নির্ধারণে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে রাজনৈতিক দলগুলো নানাবিধ কর্মসূচি পালন করে এবং দুর্যোগ মুহূর্তে সরকারের সাথে সমন্বয় করে জনগণের কল্যাণে কাজ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত (?) প্রশ্ন চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানের কথা বল…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর