“গণতান্ত্রিক রাজনীতি বিকাশে প্রশ্নচিহ্নিত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম" তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম- উক্তিটি যথার্থ। রাজনৈতিক দল আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকাজে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার দৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশের অন্যতম শর্ত হলো রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, মিটিং-মিছিল, বক্তৃতা, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপে জনগণকে সচেতন করে তোলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রপরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে সহায়তা করে। এছাড়া রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল কাজের মাধ্যমে সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সরকারের সফলতা অর্জনে ভূমিকা রাখে। সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
“গণতান্ত্রিক রাজনীতি বিকাশে প্রশ্নচিহ্নিত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিস…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর