উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] নামক সাংবিধানিক প্রতিষ্ঠানটি গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] নামক সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে জনমত প্রকাশ পায়। জনগণের এ রায়ের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে সরকার গঠিত হয়ে থাকে। একটি দেশে রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীলতা অর্জনে এবং অবাঞ্চিত রাজনৈতিক দলের অবসান ঘটাতে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আর এ গুরুদায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন। এক্ষেত্রে গণতন্ত্র বিকাশের অন্যতম পূর্বশর্ত হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু হওয়ার মাধ্যমে জনগণ নিজেদের প্রতিনিধি নির্বাচনের যথাযথ সুযোগ পায়। গণতান্ত্রিক রাজনৈতিক রাষ্ট্র বিনির্মাণে নির্বাচন কমিশন অগ্রণী ভূমিকা পালন করে। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে অযোগ্য এবং দুর্নীতিবাজ প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে এসব অযোগ্য প্রতিনিধিদের মাধ্যমেই পরবর্তীতে দুর্নীতিসহ নানাবিধ অনিয়ম এবং অগণতান্ত্রিক কার্যক্রম শুরু হয়। তাই দেশের প্রকৃত গণতন্ত্র চর্চাসহ জনগণের অধিকার ব্যাহত, পক্ষপাতিত্ব ও প্রভাবিত না হয় সেদিকে নির্বাচন কমিশন খেয়াল রাখে। আর নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতার মাধ্যমে গণতন্ত্র বিকাশ লাভ করে।সুতরাং পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] নামক সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'Y নামক সাংবিধানিক প্রতিষ্ঠানটি গণতন্ত্র বিকাশের…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর