শেয়ারFacebookWhatsApp

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?

উত্তর: পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা , অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?

উদ্দীপক

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ব্যাপক পদচারণা লক্ষ করা যাচ্ছে। বর্তমানে নারীরা রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন। তারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। নারীরা সরাসরি সাধারণ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। নারী শিক্ষার হারও অনেক বেশি, ফলাফলেও মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

Chittagong · 2025

উত্তর

সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকেই স্থানীয় সরকার বলে।

উত্তর

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা , অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

উত্তর

উদ্দীপকের প্রথমাংশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভকরতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্ব নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমানের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন।উদ্দীপকের প্রথমাংশে বলা হয়েছে, বর্তমানে নারীরা রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন। তারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। নারীরা সরাসরি সাধারণ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। এখানে মূলত নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিকটি ফুটে উঠেছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অর্থ হলো রাষ্ট্রীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন। আন্তর্জাতিক শ্রম, সংস্থা (ILO) ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকার ঘোষণা করে এবং ১৯৭৯ সালে জাতিসংঘ নারী-পুরুষের মাঝে বৈষম্য বিলোপ সনদ গ্রহণ করে, যা বাংলাদেশসহ ১৩২টি দেশ সমর্থন করে। ১৯৯৭ সালের আইনে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসন সৃষ্টি নারীর অংশগ্রহণকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। বর্তমানে নারীরা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল স্তরে সফলভাবে দায়িত্ব পালন করছে। এতে নারীর মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি গণতান্ত্রিক শাসন আরও সুসংহত হয়েছে।

উত্তর

উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি হলো- বর্তমান মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বক্তব্যটি তাৎপর্যপূর্ণ।বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, আইন, উদ্যোক্তা, এমনকি প্রযুক্তি ক্ষেত্রেও নারীদের দৃপ্ত পদচারণা এখন দৃশ্যমান। এক সময় যে সমাজে নারীকে ঘরের গণ্ডিতে আবদ্ধ করে রাখা হতো, আজ সেই নারী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এটি সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে। সরকারের নীতিগত সহায়তা, কোটাপ্রথা, নারী শিক্ষার বিস্তার এবং আত্মবিশ্বাসী মানসিকতা নারীদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে। নারীর এ অগ্রযাত্রা দেশের অর্থনীতি, পরিবারব্যবস্থা ও সামাজিক কাঠামোকে সুসংহত করছে। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও কর্মক্ষেত্রে বৈষম্য। এসব প্রতিরোধে পুরুষের সহযোগিতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। নারীর ক্ষমতায়নের এই গতি অব্যাহত থাকলে জাতি একটি প্রগতিশীল, ন্যায়ভিত্তিক ও সমতামূলক সমাজের দিকে অগ্রসর হবে।আলোচনার শেষে তাই বলা যায়, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।
SSCপৌরনীতি ও নাগরিকতাChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।