শেয়ারFacebookWhatsApp

স্থানীয় সরকার কী?

উত্তর: স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

স্থানীয় সরকার কী?

উদ্দীপক

জনাব আশিকের প্রতিষ্ঠানটি ৯ জন সাধারণ সদস্য ৩ জন মহিলা সদস্য নিয়ে গঠিত। অন্যদিকে, জনাব সিকান্দার অন্য আরেকটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩০টি। প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও অন্য উৎস থেকে আয় করে।

Dinajpur · 2025

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

উত্তর

গ্রামাঞ্চলে ছোট ছোট বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় গঠিত আদালতই হলো গ্রাম আদালত। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যমান দুই গ্রুপের দুইজন করে মোট পাঁচজন সদস্যকে নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। আইন অনুযায়ী গ্রাম আদালত একজন ব্যক্তিকে অনধিক ৭৫ হাজার টাকা জরিমানা করতে পারে। তবে কোনো ব্যক্তিকে সাজা প্রদানের এখতিয়ার গ্রাম আদালতের নেই।

উত্তর

উদ্দীপকে জনাব আশিক যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন তা হলো ইউনিয়ন পরিষদ।উদ্দীপকে উল্লেখ রয়েছে, জনাব আশিকের প্রতিষ্ঠানটি ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন মহিলা সদস্য নিয়ে গঠিত। অর্থাৎ ইউনিয়ন পরিষদ সর্বমোট ১৩ জন সদস্য নিয়ে গঠিত হয়। সুতরাং জনাব আশিকের প্রতিষ্ঠানটি ইউনিয়ন পরিষদকে নির্দেশ করছে।গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরে অবস্থিত। তিন স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট ধরা হয়। ১০-১৫টি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে ১ জন করে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। বাংলাদেশে মোট ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আর এভাবেই পল্লি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কর ও টোল আদায় ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনাব আশিকের প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ।

উত্তর

শহরের জনগণের সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজে জনাব সিকান্দারের প্রতিষ্ঠানটি তথা পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে উল্লেখ্য যে, জনাব সিকান্দার এমন একটি প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি যে প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩০টি। প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও অন্য উৎস থেকে আয় করে, যা পৌরসভার সাথে সাদৃশ্যপূর্ণ।পৌর এলাকার জনগণের সমস্যা স্থানীয়ভাবে সমাধানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পৌরসভা। পৌরসভা সরকার কর্তৃক প্রণীত আইন ও বিধি অনুযায়ী নাগরিক সেবা প্রদান করে। পৌরসভা শহরের স্থানীয় জনগণের বহুবিধ সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজ করে থাকে। পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন ইত্যাদি পৌরসভার কাজের অন্তর্ভুক্ত। পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, যাত্রী ও মালামাল পরিবহণের সুবিধার্থে গণপরিবহন টার্মিনাল নির্মাণ ইত্যাদি পৌরসভার দায়িত্ব। পৌরসভা শহর অঞ্চলের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও পৌর এলাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ, গবাদি পশু ও গৃহপালিত পশুর চিকিৎসা, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও পৌর এলাকার সন্ত্রাস দমনসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। তাছাড়া পৌরসভা সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তার ব্যয়ভার নির্বাহ করে থাকে। যেমন- ঘরবাড়ি, দোকানপাট, বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা এবং বিনোদনমূলক বিষয়ের ওপর ধার্য কর, হাটবাজার ও খেয়াঘাট ইজারা, লাইসেন্স পারমিট, যানবাহন রেজিস্ট্রেশন ফি ইত্যাদি।উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শহরের জনগণের সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজে জনাব সিকান্দারের প্রতিষ্ঠান তথা পৌরসভা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।