শেয়ারFacebookWhatsApp

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর: সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকেই স্থানীয় সরকার বলে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

স্থানীয় সরকার কাকে বলে?

Sylhet · 2025

উত্তর

সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকেই স্থানীয় সরকার বলে।

উত্তর

সিটি কর্পোরেশন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা রকম কাজ করে। জনস্বাস্থ্য রক্ষার জন্য সিটি কর্পোরেশন নালা-নর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন স্থানে শৌচাগার, স্বাস্থ্যসম্মত পায়খানা ইত্যাদি নির্মাণ করে। এছাড়া হাসপাতাল, মাতৃসদন, শিশুসদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করে।

উত্তর

'QQ^{\prime} দ্বারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে নির্দেশ করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনটি পার্বত্য জেলায় প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে গঠিত হয়েছে একটি বিশেষ স্থানীয় সরকার' সংস্থা- “পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ”। এ পরিষদের প্রধান দায়িত্ব হলো- তিন পার্বত্য জেলা পরিষদের অধীনে থাকা উন্নয়ন কার্যক্রম, স্থানীয় পরিষদ ও এনজিও কর্মকান্ডের তত্ত্বাবধান ও সমন্বয় সাধন। এছাড়া আইন-শৃঙ্খলা, সামাজিক বিচার, রীতিনীতি রক্ষা এবং শিল্প স্থাপনে অনুমোদন দেওয়া এর অন্যতম কার্যাবলি।উদ্দীপকের 'QQ^{\prime} নামক স্থানীয় সরকারের সদস্য সংখ্যা ২৫ এবং এটি বিশেষ পশ্চাৎপদ গোষ্ঠীর উন্নয়নে কাজ করে। এ থেকে বোঝা যায়, এটি হলো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। কেননা, এ পরিষদে মোট সদস্য সংখ্যা ২৫ জন। এর মধ্যে রয়েছেন একজন চেয়ারম্যান, যিনি অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত, ১২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, ৬ জন বাঙালি সদস্য, ৩ জন নারী সদস্য এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ, যারা পদাধিকারবলে এর সদস্য। সদস্যগণ পরোক্ষভাবে নির্বাচিত হন এবং একজন সরকারি কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পরিষদের মেয়াদ ৫ বছর। এই পরিষদ পার্বত্য অঞ্চলের সামাজিক ও প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের 'TT^{\prime} প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ। গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নে এ প্রতিষ্ঠানটির বিকল্প নেই বলে আমি মনে করি।গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরে অবস্থিত। তিন স্তরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইউনিয়ন পরিষদকে নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট ধরা হয়। ১০-১৫টি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়।উদ্দীপকে 'TT^{\prime} প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা ১৩ এবং এটি প্রত্যন্ত এলাকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে। এরূপ তথ্য ইউনিয়ন পরিষদকে তুলে ধরে। গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ এক অপরিহার্য প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ আইনে অর্পিত ৩৯টি দায়িত্বের মধ্যে যেগুলো বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব, তার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পল্লি অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু কল্যাণ এবং আইনশৃঙ্খলা রক্ষা। পরিষদ স্থানীয় পর্যায়ে পাঁচশালা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ সুগম করে। এছাড়া কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা, কর আদায়ের মাধ্যমে স্বয়ম্ভরতা অর্জন, পারিবারিক বিরোধ মীমাংসা ও গণসচেতনতা বৃদ্ধির কাজ করে গ্রামীণ সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করাও ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ। এসব কার্যক্রম ইউনিয়ন পরিষদকে শুধু একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ জনগণের উন্নয়ন ও ক্ষমতায়নের ভিত্তিপ্রস্তরে পরিণত করেছে।আলোচনার শেষে তাই এটি প্রমাণিত হয় যে, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নে ইউনিয়ন পরিষদ সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।