গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়, যা গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রাজনৈতিক দল জনগণের মতামতকে প্রাধান্য দান করে, জনগণকে সবার উপরে স্থান দেয় বা গণতন্ত্রকে সমুন্নত করে। এভাবে রাজনৈতিক দল জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। রাজনৈতিক দলে নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া ও অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক শিক্ষা দান করা হয়, যা গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়।অতএব বলা যায়, রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের উপস্থিতি ছাড়া গণতন্ত্র কখনো একটি রাষ্ট্রে বিকশিত হতে পারে না। তাই গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠানের তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।