শেয়ারFacebookWhatsApp

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

উত্তর: গণতন্ত্র হলো জনগণের শাসন। আর জনগণের মুখপাত্র হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো জনসাধারণকে সুসংহত করে এবং একতাবদ্ধ করে তাদের মধ্যে ব্যাপক কর্মসূচির মাধ্যমে মিলনসূত্র রচনা করে। তাছাড়া রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে। এছাড়া দলীয় ব্যবস্থা জনসাধারণকে গণতন্ত্রের উপযোগী করে তোলে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটায়। এসব কারণে গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

Jessore · 2024

উত্তর

বাংলাদেশে বর্তমানে সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকারব্যবস্থা চালু রয়েছে।

উত্তর

গণতন্ত্র হলো জনগণের শাসন। আর জনগণের মুখপাত্র হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো জনসাধারণকে সুসংহত করে এবং একতাবদ্ধ করে তাদের মধ্যে ব্যাপক কর্মসূচির মাধ্যমে মিলনসূত্র রচনা করে। তাছাড়া রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে। এছাড়া দলীয় ব্যবস্থা জনসাধারণকে গণতন্ত্রের উপযোগী করে তোলে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটায়। এসব কারণে গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য।

উত্তর

উদ্দীপকের '?' প্রশ্নচিহ্নিত স্থানে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় রাজনৈতিক দলের অনেকগুলো কার্যাবলি আছে, যা উপরে উল্লিখিত ছকে বিদ্যমান রয়েছে।আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দল। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের বিকাশে রাজনৈতিক দলের অনেকগুলো কাজ রয়েছে। এর মধ্যে নেতৃত্ব তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনিই হলেন দলের নেতা। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি করে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের আরও একটি কাজ হলো সরকার গঠন করা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। সভা, সমাবেশ, মিটিং-মিছিল ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনমত গঠনের কাজটিও সুচারুভাবে রাজনৈতিক দল করে থাকে। রাজনৈতিক দলের আরও একটি কাজ হচ্ছে সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্ম, বর্ণ শ্রেণিপেশার মানুষের মধ্যে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা এবং আলাদা আলাদা স্বার্থকে একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিরোধী দল গঠনের মাধ্যমে যথাযথ নীতি নির্ধারণে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে রাজনৈতিক দলগুলো নানাবিধ কর্মসূচি পালন করে এবং দুর্যোগ মুহূর্তে সরকারের সাথে সমন্বয় করে জনগণের কল্যাণে কাজ করে।

উত্তর

গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম- উক্তিটি যথার্থ। রাজনৈতিক দল আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকাজে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার দৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশের অন্যতম শর্ত হলো রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, মিটিং-মিছিল, বক্তৃতা, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপে জনগণকে সচেতন করে তোলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রপরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে সহায়তা করে। এছাড়া রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল কাজের মাধ্যমে সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সরকারের সফলতা অর্জনে ভূমিকা রাখে। সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
SSCপৌরনীতি ও নাগরিকতাJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।