'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: সারা বিশ্ব জুড়ে জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ও সর্বজনীন পদ্ধতি হলো 'এক ব্যক্তি এক ভোট' পদ্ধতি। 'এক ব্যক্তি, এক ভোট' - বর্তমানে সর্বত্র গৃহীত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। জাতীয় নির্বাচন হয় বৃহৎ পরিসরে। এ নির্বাচনে তাই 'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি অনুসরণ করা হয়। এতে করে গণতান্ত্রিকভাবে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা সহজ হয়ে ওঠে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর