শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক দল কীভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে?

উত্তর: রাজনৈতিক দল সমাজের সকল মানুষের স্বার্থ একত্রিত করে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে। একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ থাকে। তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা। এই আলাদা আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায়। যেকোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে। এই নীতি প্রণয়নের ওপর সামাজিক ঐক্য নির্ভর করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রাজনৈতিক দল কীভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে?

উদ্দীপক

মি. সিফাত সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠানের সভাপতি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তিনি গণতন্ত্র রক্ষায় কাজ করেন। অপরদিকে একতা সংঘ ও জনতা সংঘ নামের দুই সমিতি তাদের সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নিল। একতা সংঘ তাদের পছন্দের ব্যক্তিকে সভাপতি নির্বাচন করল। অন্যদিকে, জনতা সংঘ গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করল।

Dinajpur · 2024

উত্তর

যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা ও উদ্দেশ্য প্রকাশিত ও সম্পাদিত হয় তাকে সরকার বলে।

উত্তর

রাজনৈতিক দল সমাজের সকল মানুষের স্বার্থ একত্রিত করে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে। একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ থাকে। তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা। এই আলাদা আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায়। যেকোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে। এই নীতি প্রণয়নের ওপর সামাজিক ঐক্য নির্ভর করে।

উত্তর

উদ্দীপকে মি. সিফাত নির্বাচন কমিশনের সভাপতি। কেননা, মি. সিফাত সাংবিধানিকভাবে একটি প্রতিষ্ঠানের সভাপতি এবং তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এ বর্ণিত দায়িত্ব একজন নির্বাচন কমিশনার পালন করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ) পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনাসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এছাড়া নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা।অতএব বলা যায়, উদ্দীপকে মি. সিফাত নির্বাচন কমিশনের সভাপতি। বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিভিন্ন কার্য পরিচালনার মধ্য দিয়ে তিনি গণতন্ত্র রক্ষায় কাজ করেন।

উত্তর

একতা সংঘ ও জনতা সংঘের নির্বাচন পদ্ধতির মধ্যে জনতা সংঘের নির্বাচন অর্থাৎ গোপন ভোটদান পদ্ধতি আমার কাছে গ্রহণযোগ্য।কারণ প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে, ভোটদান পদ্ধতিতে নাগরিকতা 'স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালটপত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতিতে একজন দিনমজুরও তার মালিকের বিরুদ্ধে ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।অতএব, সার্বিক বিবেচনায় বলা যায়, গোপন ভোটদান পদ্ধতি সর্বজনস্বীকৃত ও সর্বাধিক গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। তাই আমি একতা সংঘ নির্বাচন পদ্ধতির অর্থাৎ প্রকাশ্য ভোটদান পদ্ধতির চেয়ে জনতা সংঘের নির্বাচন বা গোপন ভোটদান পদ্ধতিকে গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি মনে করি।
SSCপৌরনীতি ও নাগরিকতাDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।