উদ্দীপকে পিকুলের দেশে কোন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পিকুলের দেশে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়।মধ্যবর্তী সংস্থা কর্তৃক প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে পরোক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই মধ্যবর্তী জনপ্রতিনিধিরা ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।উদ্দীপকে পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে উঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুল বলে, তার দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে মূলত পরোক্ষ নির্বাচন পদ্ধতি - প্রকাশ পেয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে পিকুলের দেশে কোন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়? ব্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর