শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রাজনের দেশের সরকার, কোন পদ্ধতিতে নির্বাচিত হয়? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়।সারাবিশ্বে পরিচালিত নির্বাচন পদ্ধতির মধ্যে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বেশি জনপ্রিয়। যে নির্বাচনে জনগণ সরাসরি ভোটে দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলে। আবার নির্বাচনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো গোপন ও অন্যটি প্রকাশ্য। এর মধ্যে গোপন ভোটদান পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী পদ্ধতি। কারণ গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও ভোটদানের এরূপ পদ্ধতি অনুসরণ করা হয়।উদ্দীপকের দুই বন্ধুর দেশের সরকার প্রতিষ্ঠার নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলাপকালে রাজন বলে, তার দেশে তারা পছন্দকৃত ব্যক্তিকে সীল দেয় এবং সেক্ষেত্রে একই প্রতীকে বেশি সীলপ্রাপ্ত ব্যক্তিকে বিজয়ী বলে গণ্য করা হয়। তার এরূপ বর্ণনায় প্রত্যক্ষ ও গোপন ভোটদান পদ্ধতির চিত্র প্রকাশ পায়। কেননা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে দেশের জনগণ গোপনে ভোটদানের মাধ্যমে সরাসরি সরকার নির্বাচিত করে, যা প্রত্যক্ষ নির্বাচনকে সমর্থন করে।সুতরাং রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচনের গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছে বলা যায়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে রাজনের দেশের সরকার, কোন পদ্ধতিতে নির্বাচিত হয়? পাঠ্যবইয়ের …

উদ্দীপক

পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। চাকরির সুবাদে তারা শ্রীলঙ্কায় একত্রে থাকে। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে ওঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুলের দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। আর রাজন বলল, তার দেশে পছন্দকৃত ব্যক্তিকে সিল দেয় এবং সেক্ষেত্রে একই প্রতীকে বেশি সিলপ্রাপ্ত ব্যক্তিকে বিজয়ী বলে গণ্য করা হয়।

Rajshahi · 2025

উত্তর

একটি দেশের যে জনগোষ্ঠী একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিত্তে সংগঠিত হয় তাকে রাজনৈতিক দল বলে।

উত্তর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয় বলে একে গণতান্ত্রিক শাসনব্যবস্থার রক্ষাকবচ বলা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার থাকা আবশ্যক। 'জনগণই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোনো একটি দলকে সমর্থনের মাধ্যমে সরকার গঠনে সহায়তা করে। এখন নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তবে গণতন্ত্র ব্যাহত হবে। জনগণের মতামতের প্রতিষ্ঠা পাবে না। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকে পিকুলের দেশে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়।মধ্যবর্তী সংস্থা কর্তৃক প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে পরোক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই মধ্যবর্তী জনপ্রতিনিধিরা ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।উদ্দীপকে পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে উঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুল বলে, তার দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে মূলত পরোক্ষ নির্বাচন পদ্ধতি - প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়।সারাবিশ্বে পরিচালিত নির্বাচন পদ্ধতির মধ্যে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বেশি জনপ্রিয়। যে নির্বাচনে জনগণ সরাসরি ভোটে দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলে। আবার নির্বাচনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো গোপন ও অন্যটি প্রকাশ্য। এর মধ্যে গোপন ভোটদান পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী পদ্ধতি। কারণ গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও ভোটদানের এরূপ পদ্ধতি অনুসরণ করা হয়।উদ্দীপকের দুই বন্ধুর দেশের সরকার প্রতিষ্ঠার নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলাপকালে রাজন বলে, তার দেশে তারা পছন্দকৃত ব্যক্তিকে সীল দেয় এবং সেক্ষেত্রে একই প্রতীকে বেশি সীলপ্রাপ্ত ব্যক্তিকে বিজয়ী বলে গণ্য করা হয়। তার এরূপ বর্ণনায় প্রত্যক্ষ ও গোপন ভোটদান পদ্ধতির চিত্র প্রকাশ পায়। কেননা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে দেশের জনগণ গোপনে ভোটদানের মাধ্যমে সরাসরি সরকার নির্বাচিত করে, যা প্রত্যক্ষ নির্বাচনকে সমর্থন করে।সুতরাং রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচনের গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছে বলা যায়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।