জনাব মিজান কোন ধরনের 'সংগঠনের সদস্য? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মিজান রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সেই জনগোষ্ঠী যারা একই আদর্শে বা নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় আরোহণ করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমন্বয়ে ও সকলের স্বার্থে রাজনৈতিক দল গঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। স্বীয় আদর্শ ও স্বার্থ একত্রীকরণের মাধ্যমে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে রাজনৈতিক দল। উদ্দীপকের মিজান যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সেটি নিজস্ব আদর্শে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আবার, উক্ত সংগঠনটি দেশের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জনসমর্থন আদায়পূর্বক সরকার গঠন করে। স্পষ্টত, উক্ত সংগঠনটির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রাজনৈতিক দলের সাথে অভিন্ন আর তাই মিজান রাজনৈতিক দলের সদস্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব মিজান কোন ধরনের 'সংগঠনের সদস্য? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর