শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত। পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত।পাঠ্যপুস্তক অনুযায়ী আমি জানি, নির্বাচন পদ্ধতি দুই প্রকার। যথা-প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও গোপন ভোটদান পদ্ধতি। উদ্দীপকের 'ক' 'শাখার ক্যাপ্টেন নির্বাচন প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে হয়েছে। অপরদিকে, 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে হয়েছে। যেখানে কেউ ভোট দিতে বিব্রতবোধ করল না। কারণ এ গোপন ভোটদান পদ্ধতি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তাই আমি গোপন ভোটদান পদ্ধতিকে সমর্থন করি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে নাগরিকরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালট পত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তুমি কি মনে কর, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব মিজান নীতি ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটি সংগঠনের সদস্য। সংগঠনটির কিছু শাখা রয়েছে, যেগুলো কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় এবং ক্ষমতা লাভ করে নিজেদের আদর্শ বাস্তবায়ন করতে চায়।দৃশ্যকল্প-২ : রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণির 'ক' ও 'খ' শাখার ক্যাপ্টেন বাছাইয়ের ক্ষেত্রে 'ক' শাখার শ্রেণিশিক্ষক শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রকাশ্যে এমনভাবে ক্যাপ্টেন বাছাই করলেন যাতে অনেক ছাত্র-ছাত্রী বিব্রতবোধ করল। অন্যদিকে, 'খ' শাখার শ্রেণিশিক্ষক এমনভাবে ক্যাপ্টেন বাছাই করলেন যাতে করে সকল ছাত্র-ছাত্রী বিব্রতবোধ না করে উৎসাহ দেখালেন।

Mymensingh · 2025

উত্তর

জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই হচ্ছে গণতান্ত্রিক সরকার।

উত্তর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালিত হলে সঠিক নেতৃত্বে গণতন্ত্র রক্ষিত হয়। এর বিপরীত অবস্থায় জনগণের শাসন কায়েম হয় না বরং ভুল জনমত গঠিত হয়, যা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।

উত্তর

জনাব মিজান রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সেই জনগোষ্ঠী যারা একই আদর্শে বা নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় আরোহণ করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমন্বয়ে ও সকলের স্বার্থে রাজনৈতিক দল গঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। স্বীয় আদর্শ ও স্বার্থ একত্রীকরণের মাধ্যমে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে রাজনৈতিক দল। উদ্দীপকের মিজান যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সেটি নিজস্ব আদর্শে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আবার, উক্ত সংগঠনটি দেশের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জনসমর্থন আদায়পূর্বক সরকার গঠন করে। স্পষ্টত, উক্ত সংগঠনটির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রাজনৈতিক দলের সাথে অভিন্ন আর তাই মিজান রাজনৈতিক দলের সদস্য।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত।পাঠ্যপুস্তক অনুযায়ী আমি জানি, নির্বাচন পদ্ধতি দুই প্রকার। যথা-প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও গোপন ভোটদান পদ্ধতি। উদ্দীপকের 'ক' 'শাখার ক্যাপ্টেন নির্বাচন প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে হয়েছে। অপরদিকে, 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে হয়েছে। যেখানে কেউ ভোট দিতে বিব্রতবোধ করল না। কারণ এ গোপন ভোটদান পদ্ধতি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তাই আমি গোপন ভোটদান পদ্ধতিকে সমর্থন করি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে নাগরিকরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালট পত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।