শেয়ারFacebookWhatsApp

ফেরদৌস কোন পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব ফেরদৌস প্রত্যক্ষ নির্বাচনে গোপন ভোটদান পদ্ধতিতে ভোট প্রদান করেছে। নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিক ভোটপ্রদানের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাই করে। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত। গণতান্ত্রিক সরকারব্যবস্থার নির্বাচনের মাধ্যমে ভোটাররা একাধিক প্রার্থীর মধ্যে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং জনমত প্রকাশ করে। সাধারণত নির্বাচন দুই প্রকার- প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বাছাই করে। বাংলাদেশের সংসদ সদস্যগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। আবার ভোটদানের দুটি পদ্ধতি রয়েছে। যথা- প্রকাশ্য ভোটদান পদ্ধতি এবং গোপন ভোটদান পদ্ধতি। গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির পাশে নির্ধারিত সিল দিয়ে ভোট প্রদান করে। বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত।উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, জনাব ফেরদৌস আহমদ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে যা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে গোপন ভোটদান পদ্ধতিকে নির্দেশ করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

ফেরদৌস কোন পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফেরদৌস প্রথমবারের মতো ভোটার হয়ে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে খুব খুশি। ভোট কেন্দ্রের সার্বিক ব্যবস্থা সে খুব আগ্রহের সাথে পর্যবেক্ষণ করল। বাড়ি ফিরে বাবার কাছে জানতে চাইল এই নির্বাচন ব্যবস্থার সার্বিক দায়িত্বে কারা. থাকেন, কীভাবে তারা দায়িত্ব পালন করেন? বাবা উত্তরে জানালেন, সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা পালন করে।

Rajshahi · 2024

উত্তর

রাজনৈতিক দল হচ্ছে দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়।

উত্তর

জনমত গঠন রাজনৈতিক দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। জনগণের সমস্যা নির্ধারণ ও উপস্থাপন, জনবান্ধব কর্মসূচি ও - নীতিমালা প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক দল জনমত গঠন করে। এক্ষেত্রে বিভিন্ন মঞ্চে অগ্নিবর্ষী বক্তৃতা, বিভিন্ন পত্রপত্রিকা ও পুস্তিকা থেকে বেতার, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনসাধারণের মধ্যে সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দল জনমত গঠন করে।

উত্তর

উদ্দীপকে জনাব ফেরদৌস প্রত্যক্ষ নির্বাচনে গোপন ভোটদান পদ্ধতিতে ভোট প্রদান করেছে। নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিক ভোটপ্রদানের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাই করে। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত। গণতান্ত্রিক সরকারব্যবস্থার নির্বাচনের মাধ্যমে ভোটাররা একাধিক প্রার্থীর মধ্যে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং জনমত প্রকাশ করে। সাধারণত নির্বাচন দুই প্রকার- প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বাছাই করে। বাংলাদেশের সংসদ সদস্যগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। আবার ভোটদানের দুটি পদ্ধতি রয়েছে। যথা- প্রকাশ্য ভোটদান পদ্ধতি এবং গোপন ভোটদান পদ্ধতি। গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির পাশে নির্ধারিত সিল দিয়ে ভোট প্রদান করে। বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত।উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, জনাব ফেরদৌস আহমদ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে যা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে গোপন ভোটদান পদ্ধতিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থায় অপরিহার্য- উক্তিটি যথার্থ।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।