উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় অপরিহার্য- মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থায় অপরিহার্য- উক্তিটি যথার্থ।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় অ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর