শেয়ারFacebookWhatsApp

জনাব আরিফ কোন ধরনের সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আরিফ সাহেব রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সেই জনগোষ্ঠী যারা একই আদর্শ বা নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় আরোহণ করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমন্বয়ে ও সকলের স্বার্থে রাজনৈতিক দল গঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। স্বীয় আদর্শ ও স্বার্থ একত্রীকরণের মাধ্যমে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে রাজনৈতিক দল।উদ্দীপকের জনাব আরিফ সংগঠনের নিবেদিত সদস্য, যা কিছু নীতি ও আদর্শ ব্যতীত জনগণের সরকার গঠন করা অসম্ভব। সংগঠনটির উদ্দেশ্য দলীয় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, প্রচার ও সরকারের বিভিন্ন ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরাসহ জাতীয় সমস্যা সমাধানে ভূমিকা রেখে আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে দেশ পরিচালনা করা। স্পষ্টত, উক্ত সংগঠনটির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রাজনৈতিক দলের সাথে অভিন্ন আর তাই জনাব আরিফ একজন রাজনৈতিক দলের সদস্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

জনাব আরিফ কোন ধরনের সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আরিফ একটি সংগঠনের নিবেদিত সদস্য, যা কিছু নীতি ও আদর্শ ব্যতীত জনগণের সরকার গঠন করা অসম্ভব। সংগঠনটির উদ্দেশ্য দলীয় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, প্রচার ও সরকারের বিভিন্ন ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরাসহ জাতীয় সমস্যা সমাধানে ভূমিকা রেখে আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে দেশ পরিচালনা করা।

Dhaka · 2024

উত্তর

প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে।

উত্তর

যে পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এ জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে যখন অন্য কোনো ব্যক্তি নির্বাচিত করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

উত্তর

জনাব আরিফ সাহেব রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সেই জনগোষ্ঠী যারা একই আদর্শ বা নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় আরোহণ করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমন্বয়ে ও সকলের স্বার্থে রাজনৈতিক দল গঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। স্বীয় আদর্শ ও স্বার্থ একত্রীকরণের মাধ্যমে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে রাজনৈতিক দল।উদ্দীপকের জনাব আরিফ সংগঠনের নিবেদিত সদস্য, যা কিছু নীতি ও আদর্শ ব্যতীত জনগণের সরকার গঠন করা অসম্ভব। সংগঠনটির উদ্দেশ্য দলীয় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, প্রচার ও সরকারের বিভিন্ন ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরাসহ জাতীয় সমস্যা সমাধানে ভূমিকা রেখে আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে দেশ পরিচালনা করা। স্পষ্টত, উক্ত সংগঠনটির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রাজনৈতিক দলের সাথে অভিন্ন আর তাই জনাব আরিফ একজন রাজনৈতিক দলের সদস্য।

উত্তর

উক্ত সংস্থার অর্থাৎ রাজনৈতিক দলের কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান।প্রত্যেক রাজনৈতিক দল সুনির্দিষ্ট নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা ও নির্বাচন কর্মসূচি বাস্তবায়ন করা। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। তাছাড়া প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। প্রত্যেক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ দলের বা দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।