উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উক্ত প্রতিষ্ঠানের কাঠামো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নির্বাচন কমিশনকে নির্দেশ করছে।উদ্দীপকের 'ক' নামের একটি দেশের সকল ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন যে প্রতিষ্ঠানটি ভোটার তালিকা তৈরি, আইডি কার্ড প্রদান ও নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ ইত্যাদি কাজ সম্পূর্ণ করে, যা নির্বাচন কমিশনের সাথে সাদৃশ্যপূর্ণ।নির্বাচন কমিশন হলো বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ পরিচালনা করে থাকে। দেশের গণতন্ত্রকে সুদৃঢ়করণে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উক্ত প…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর