"নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই গণতন্ত্রকে গতিশীল করে"- বিশ্লেষণ কর।
উত্তর: "নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে"- উক্তিটির সাথে আমি একমত।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা, রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। তাছাড়া একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। যেমন-দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল মানুষের মঙ্গল সাধন ও মৌলিক অধিকার অক্ষুন্ন রাখার জন্য সংগ্রাম করে। তাছাড়া রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিকরণ, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই গণতন্ত্রকে গতিশীল করে"- …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর